×

খেলা

জেসুসের হ্যাটট্রিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০১৯, ০৩:১৭ পিএম

জেসুসের হ্যাটট্রিক
রাশিয়া বিশ্বকাপে নিজের ছায়া হয়েই থেকেছেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। সেলেকাও কোচ তিতে তার ওপর আস্থা রাখলেও বিশ্বকাপের ২১তম টুর্নামেন্টে একটি গোলও করতে পারেননি তিনি। যদিও ক্লাবের জার্সিতে বরাবরই উজ্জ্বল তার পারফরমেন্স। গতকাল আরেকবার সেটার প্রমাণ দিলেন ২১ বছর বয়সী তারকা। কারাবো কাপের সেমিফাইনালে বারটরন আলবানিয়নের বিপক্ষে জেসুস হ্যাটট্রিকসহ ৪ গোল করেন। এর মাধ্যমে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ম্যানসিটির জার্সিতে ১২ গোল করলেন তিনি। বিশ্বকাপের পর থেকে ক্লাবের সময়টা বেশি ভালো যাচ্ছে না গ্যাব্রিয়েল জেসুসের। ম্যানসিটির একাদশে জায়গা পাওয়ার ক্ষেত্রে দলের আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে তাকে। আগুয়েরোর চলতি মৌসুমে ম্যানসিটির জার্সিতে দারুণ ছন্দে আছেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ম্যানসিটির হয়ে তিনি এ ১৪ গোল করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App