×

খেলা

ঢাকা ডাইনামাইটসের টার্গেট ১৮৮

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৭, ০৩:১৩ পিএম

ঢাকা ডাইনামাইটস ও চিটাগং ভাইকিংসের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। দল দুটি দ্বিতীয়বার মুখোমুখি হল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর স্বাগতিক মাঠে দারুণ ভাবে জ্বলে উঠলেন দলটির নির্ভরযোগ্য ব্যাটসম্যান এনামুল হক বিজয়। তার ব্যাটে ভর করেই ঢাকাকে বড় টার্গেট ছুড়ে দিয়েছে চিটাগং ভাইকিংস। টস জিতে আগে ব্যাট করে বিজয়ের ৭৩ রানে ভর করে চিটাগং সংগ্রহ করেছে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান। ফলে ঢাকার লক্ষ্য দাঁড়িয়েছে ১৮৮ রান। আগে ব্যাট করতে নেমে আজও ব্যর্থ ছিলেন সৌম্য সরকার। মাত্র ১ রান করেই সাজঘরের পথ ধরতে হয় তাকে। তারপরই শুরু হয় ঢাকার বোলারদের উপর রনকি-বিজয় ঝড়। এই দুই ব্যাটসম্যান ঢাকার বোলারদের উপর ঝড় বইয়ে দিয়ে গড়েন ১০৭ রানের জুটি। মূলত এই জুটিই চিটাগংকে বড় সংগ্রহ পেতে সাহায্য করে। দলীয় ১২৪ রানে রনকি যখন আউট হয় তখন তার ব্যক্তিগত সংগ্রহ ৪০ বলে ৫৯ রান। যার মধ্যে রয়েছে চারটি চার ও চারটি ছয়ের মার। রনকি আউট হলেও চলছিল বিজয় ঝড়। তবে এরপর খুব বেশি বড় করতে পারেনি বিজয় তার ইনিংসটিকে। ৪৭ বলে ৭৩ রান করে সেও সাজঘরে ফেরেন। তার ৭৩ রানের ইনিংসটিতে ছিল ছয়টি ছয় ও তিনটি চারের মার। শেষ দিকে সিকেন্দার রাজার ১১ বলে ২৬ রান দলকে বড় সংগ্রহ পেতে সাহায্য করে। ঢাকার হয়ে কোন বোলারই একটির বেশি উইকেট পাননি। উইকেট পেয়েছেন সাকিব, নারিন, আবু হায়দার ও মোহাম্মদ শহীদ। এছাড়া মোসাদ্দেক, শহীদ আফ্রিদি ও মোহাম্মদ সাদ্দাম কোন উইকেটের দেখা পাননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ, ৩ ধাপে নিয়োগের পরিকল্পনা

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ, ৩ ধাপে নিয়োগের পরিকল্পনা

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

নাহিদ ইসলাম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত

দেশে ফিরতে অনড় শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার শঙ্কা

রয়টার্সের প্রতিবেদন দেশে ফিরতে অনড় শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App