×

খেলা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী সরফরাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০১৯, ১২:৫৭ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী সরফরাজ
আইসিসি ক্রিকেট বিশ্বকাপে খুব ভালো অবস্থায় নেই পাকিস্তান। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই মহারণে জয়ের বিকল্প নেই দলটির। অবশ্য এ ব্যাপারে ভীষণ আশাবাদী পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি বলেন, টুর্নামেন্ট এখন যথেষ্ট ওপেন। আমাদেরও সেমিফাইনালে যাওয়ার ভালো সুযোগ রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা সেরা ক্রিকেট খেলব ও জিতব। ইতিহাস টেনে তিনি বলেন, আইসিসি টুর্নামেন্টে আমরা একাধিকবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছি। এবারও তাই হবে। দলে কিছু বদলও আনছি আমরা। পাকিস্তান পাঁচ ম্যাচ খেলে এক ম্যাচে পেয়েছে তিন ম্যাচে করেছে পরাজয় বরণ। ১ ম্যাচ হয়েছে পরিত্যক্ত। দলটি ৩ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে। অপর দিকে দক্ষিণ আফ্রিকা ৬ ম্যাচ খেলে এক ম্যাচে পেয়েছে জয়। পয়েন্ট টেবিলে আছে আট নম্বরে। এ অবস্থায় রবিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছেন সরফরাজরা। ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় গড়াবে ম্যাচটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

ভারতের বাংলাদেশ সফরের ওপর ঝুলছে আফগানিস্তান সিরিজের সূচি

ভারতের বাংলাদেশ সফরের ওপর ঝুলছে আফগানিস্তান সিরিজের সূচি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App