×

খেলা

ঢাকাকে ৯ উইকেটে হারালো রাজশাহী রয়েলস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ০৫:১৪ পিএম

ঢাকাকে ৯ উইকেটে হারালো রাজশাহী রয়েলস
ঢাকাকে ৯ উইকেটে হারালো রাজশাহী রয়েলস
বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে (১২ ডিসেম্বর) দুপুরে মুখোমুখি হয়েছে ঢাকা প্লাটুন ও রাজশাহী রয়েলেস। টস হেরে ঢাকা প্লাটুন প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে সংগ্রহ করে ১৩৫ রান। জবাবে রাজশাহী রয়েলস একটি উইকেট হারিয়ে ১০ বল বাকি থাকতেই পৌঁছে যায় জয়ের বন্দরে। ঢাকা প্লাটুন ব্যাটিংয়ে নামলে এক দশমিক পাঁচ বলে আবু জায়েদের বলে ৫রানে আউট হন তামিম ইকবাল। ঢাকা প্লাটুনের কেউই শক্তভাবে দাঁড়াতে পারেনি রাজশাহীর বোলারদের কা্ছে। দলের পক্ষে এনামুল হক ৩৩ বলে দু’টি ছয় ও একটি চারের সাহায্যে করেন  সর্বোচ্চ ৩৫ রান। রাজশাহী রয়েলসের পক্ষে আবু জায়েদ তুলে নেন ২টি উইকেট। তাইজুল, ফরহাদ রেজা, অলক কাপালি ও বোপারা তুলে নেন একটি করে উইকেট। রাজশাহী রয়েল ১৩৫ রানের টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই দাপটের সাথে খেলতে থাকে। দলিয় ৬২ রানের মাথায় মেহেদী হাসানের বলে আউট হন লিটন দাস। দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধা সাড়ে ছয়টায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App