×

খেলা

হাতে বিশ্বকাপ, মুখে বিশ্বজয়ের হাসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৭ পিএম

হাতে বিশ্বকাপ, মুখে বিশ্বজয়ের হাসি
বিশ্বকাপ হাতে করে বিমানবন্দরে এসে পৌঁছেছেন টাইগার যুবারা। এয়ারলাইন্সের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটটি বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে বিমানবন্দরে রানওয়ে ছুঁয়ে দেয়। এরপর ওয়াটার স্যালুটের মাধ্যমে তাদের অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে বিসিবি সভাপতিসহ অন্যান্য বোর্ড পরিচালক বিশ্বজয়ী তরুণদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। বিশ্বকাপ ছিনিয়ে আনা এই যুবাদের নিয়ে আনন্দ ভাগাভাগি করতেই বিমানবন্দরেই কেক কাটার আয়োজন করা হয়। কেক কাটা শেষে টাইগার যুবাদের চ্যাম্পিয়ন বাসে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নিয়ে আসা হবে। এই বাসটি মূলত ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন’ এর ব্যানারে যুবাদের ছবি সম্বলিত স্টিকার দিয়ে সাজানো। এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশে। ভারত প্রথমে খেলতে নেমে সব উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশের টাইগার যুবারা খেলতে নেমে তিন উইকেট বাকি থাকতেই ভাসতে থাকে জয়ের বন্দরে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App