×

খেলা

দুই ঘন্টার জন্য করোনার কথা ভোলাবে ফুটবল!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২০, ০৬:২৫ পিএম

দুই ঘন্টার জন্য করোনার কথা ভোলাবে ফুটবল!

উইঙ্গার লুকাস ভাজকুয়েজ

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের দৌরাত্ব বেড়েই চলছে। যা মানুষের সাধারণ কাজকর্মের ক্ষতিসাধনসহ মানসিকভাবে করে তুলেছে অশান্ত। কারণ প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনায় এখন এই ভাইরাসের কথা সারাক্ষণ ঘুরপাক খায়। তবে এই সাধারণ মানুষকে ২ ঘন্টা করে ভাইরাসের চিন্তা থেকে দূূরে রাখা সম্ভব বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার লুকাস ভাজকুয়েজ। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের সঙ্গে তিনি জানিয়েছেন যদি ফুটবল চালু হয় তাহলে প্রতিটি ম্যাচ শেষ করতে যে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগে সে সময়টায় মানুষ এই ভাইরাসের চিন্তা থেকে দূরে থাকতে পারবে।

করোনার মধ্যে দর্শকবিহীন খালি মাঠে ফুটবলের ফেরা না ফেরা নিয়ে লুকাসের কাছে প্রশ্ন রাখা হয় গার্ডিয়ানের পক্ষ থেকে। এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবার আগে আমাদের দায়িত্বশীল হতে হবে। যদি আমরা নিরাপত্তা বজায় রেখে খেলতে পারি তাহলে মৌসুম শেষ করতে পারবো। আর এটা মানুষ, সমাজ সকলের জন্যই ভালো হবে। ২ ঘন্টা কেউ করোনা ভাইরাস নিয়ে চিন্তা করবে না। কারণ ফুটবল সকলকে আনন্দ দেয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

হারের পর আইসিসির শাস্তি পেল বাংলাদেশ

হারের পর আইসিসির শাস্তি পেল বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App