×

খেলা

ফের এমসিসির সভাপতি হচ্ছেন সাঙ্গাকারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২০, ০৫:২৮ পিএম

ফের এমসিসির সভাপতি হচ্ছেন সাঙ্গাকারা

সাঙ্গাকারা

ফের মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সভাপতি হচ্ছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। সাত মাস আগে প্রথমবারের মতো ব্রিটিশ নাগরিকের বাইরে এমসিসির সভাপতি হন তিনি। এর মাধ্যমে ইতিহাসে সৃষ্টি করেন। এবার দ্বিতীয়বারের মতো সভাপতি হওয়ার মাধ্যমে নতুন আরেক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন তিনি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে এমসিসির কমিটি সাঙ্গাকারাকে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নেয়ার জন্য অনুরোধ করবে। আগামী ২০ সেপ্টেম্বর তার সভাপতির মেয়াদ শেষ হবে। আগামী ২৪ জুন এমসিসির বার্ষিক মিটিং হবে। আর সেখানেই সদস্যদের ভোটে ঠিক হবে কে হবে এমসিসির নতুন সভাপতি।

এ বছরের ফেব্রুয়ারীতে সাঙ্গাকারার নেতৃত্বে পাকিস্তান সফর যায় মেরিলেবোন ক্রিকেট ক্লাব। যা ক্লাবটির ইতিহাসে ৪৭ বছর পর আবার প্রথমবারের মতো পাকিস্তান সফর ছিল। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে এমসিসির এই সফর বেশ কাজে দিবে ভবিষ্যতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App