×

খেলা

প্রতিশোধ নয়, সমঅধিকার ও সম্মান চাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২০, ০৮:০৬ পিএম

প্রতিশোধ নয়, সমঅধিকার ও সম্মান চাই

ডোয়াইন ব্রাভো।

আমেরিকায় শেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক নিহত হওয়ার ঘটনায় উত্তপ্ত পুরো বিশ্ব। পুলিশের বর্বরতা ও কৃষ্ণাঙ্গ মানুষের অধিকারের জন্য মুখ খুলছেন অনেকে। তেমনই এ ব্যাপারে কথা বলেছেন ক্যারিবিয়ান ক্রিকেটার ডোয়াইন ব্রাভো।

তিনি জানিয়েছেন পৃথিবীতে এই বর্ণ বৈষম্য অনেক হয়েছে। এখন তা বিদায় করার সময় হয়েছে। জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার পমি বাঙ্গার সঙ্গে ইনস্টাগ্রামে এক লাইভ আড্ডায় এমন কথা বলেন ব্রাভো।

তিনি বলেন, ‘একজন কালো মানুষ হিসেবে বিশ্বে যা চলছে তা দেখা অত্যন্ত বেদনার। আমরা জানি কালো মানুষেরা কেমন কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু তবুও আমরা প্রতিশোধ চাই না। আমরা চাই সমঅধিকার ও সম্মান। আমরা অন্যদের সম্মান করি। কিন্তু আমরাই কেন বারবার সম্মান থেকে বঞ্চিত হচ্ছি? অনেক হয়েছে। এটা এখন থামাতে হবে। আমরা শুধুমাত্র সমঅধিকার চাই। আমরা কোনো যুদ্ধও চাই না প্রতিশোধও চাই না। আমি আমার সব ভাই ও বোনদের বলতে চাই আমরাও শক্তিশালী সাথে আমরা সুন্দরও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App