×

খেলা

হলান্ড–ভিনিকে টপকে সবচেয়ে দামি এখন বেলিংহাম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০৩:৫৬ পিএম

হলান্ড–ভিনিকে টপকে সবচেয়ে দামি এখন বেলিংহাম

কিলিয়ান এমবাপ্পের পর আর্লিং হলান্ড, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো এবং জুড বেলিংহামরা জমিয়ে তুলেছেন ইউরোপিয়ান ফুটবলের মঞ্চ। সামনের দিনের লড়াইয়ে এই তরুণদের মধ্যেই হতে যাচ্ছে সেটি অনেকটাই এখন স্পষ্ট।

সম্প্রতি সুইজারল্যান্ডের ফুটবল পরিসংখ্যানভিত্তিক স্বাধীন গবেষণাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজের (সিআইইএস) প্রকাশিত খেলোয়াড়দের মূল্যতালিকায় দেখা গেছে তারই প্রতিফলন। সিআইইএস ৬ মাস পরপর প্রতিবেদন তৈরি করে বিশ্বের দামি খেলোয়াড়দের নিয়ে। তথ্য বলছে, এই মুহূর্তে সবচেয়ে দামি খেলোয়াড় বেলিংহাম। 

গত জুনে তালিকাটি যখন প্রকাশ করা হয়েছিল, তখন বেলিংহাম বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়। এরপর গ্রীষ্মকালীন দলবদলে এই ইংলিশ মিডফিল্ডার যোগ দেন রিয়াল মাদ্রিদে। রিয়ালে এসে নিজেকে আরও দারুণভাবে মেলে ধরেন বেলিংহাম। প্রথম চার ম্যাচে ৫ গোল করে বেলিংহাম স্পর্শ করেন রোনালদোর মাইলফলক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App