×

খেলা

রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ০৫:৪২ পিএম

রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কাকে দুইশো পঞ্চাশ রানের মধ্যে আটকে দিয়ে জয়ের পথটা সহজ করে দিয়েছিলেন স্বাগতিক বাংলাদেশের বোলাররা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ তামিমের উড়ন্ত সূচনায় সুবিধাজনক অবস্থান নেয় বাংলাদেশ। তবে মিডল অর্ডার ব্যাটাররা দ্রুত ফিরলে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। শঙ্কা জেগেছিল জয় নিয়েও। তবে সেই শঙ্কা উড়ে গেছে রিশাদ হোসেনের ঝড়ে। তার দৃঢ় ব্যাটিংয়ে ভর করে ৪ উইকেটে জয় তুলে নেয় টাইগাররা। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয়লাভ করলো বাংলাদেশ।

সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে শ্রীলংকা। ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ২৩৫ রান সংগ্রহ করে সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১০১ রান করেন লিয়ানাগে। বাংলাদেশের হয়ে ৪২ রানে ৩ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ।

জবাবে ব্যাট করতে নেমে ৪০ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেছেন তানজিদ তামিম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App