×

খেলা

ফিফার ‘নিষেধাজ্ঞায়’ পড়তে পারে স্পেন!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ১০:১৮ পিএম

ফিফার ‘নিষেধাজ্ঞায়’ পড়তে পারে স্পেন!

ছবি: সংগৃহীত

কয়েক মাস ধরেই স্পেনের ফুটবলে চলছে অস্থিরতা। গত বছর চুমু কাণ্ডের জেরে স্পেন ফুটবল ফেডারেশন (আরএফইএফ) প্রধানের পদ হারান লুইস রুবিয়ালেস। সম্প্রতি দুর্নীতির অভিযোগেও আটক হন তিনি। তাই আরএফইএফের এসব কাণ্ডে একটি বিশেষ কমিটি গঠনের ঘোষণা দিয়েছে স্পেন সরকার।

দেশটির জাতীয় ক্রীড়া পরিষদ (সিএসডি) জানিয়েছে, ‘ফেডারেশনে চলমান সংকট ও স্পেনের স্বার্থ রক্ষায়’ সরকার কমিটি গঠন করেছে, যা নতুন নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবে। ফুটবল ফেডারেশনে সরকারের এমন হস্তক্ষেপে ফিফার নিষেধাজ্ঞায় পড়তে পারে স্পেন।

সিএসডি বিবৃতিতে আরো বলেছে, 'আরএফইএফ যে গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা ঠিক করতে এবং সংস্থাটির পুনর্জাগরণ ঘটাতে স্পেন সরকার কমিটি গঠনের সিদ্ধান্তটি নিয়েছে। ফেডারেশনের তত্ত্বাবধান, স্বাভাবিকীকরণ ও প্রতিনিধিত্বের জন্য এই কমিশনের নেতৃত্বে থাকবেন স্বীকৃত মর্যাদাবান স্বতন্ত্র ব্যক্তিরা।'

আরো পড়ুন: বার্সাকে হারিয়ে শিরোপার আরো কাছে রিয়াল

ফিফার নিয়মে কোনো দেশের ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অবৈধ। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট দেশকে নিষেধাজ্ঞা দেয়া হয়। 

ফিফা এবং ইউরোপের ফুটবল কর্তৃপক্ষ উয়েফা জানিয়েছে, স্পেন ফুটবল ফেডারেশনের পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে।

ফিফা ও উয়েফা এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘সিএসডির তথাকথিত তত্ত্বাবধান, স্বাভাবিকীকরণ ও প্রতিনিধিত্ব কমিশন আরএফইএফের স্বাধীনভাবে ও সরকারি হস্তক্ষেপ ছাড়াই কার্যাবলি পরিচালনার বাধ্যবাধকতাকে প্রভাবিত করতে পারে। ফিফা এবং উয়েফা পরিস্থিতি মূল্যায়ন করতে অতিরিক্ত আরো তথ্য চাওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App