×

খেলা

দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত বোলিংয়ে ৫৬ রানে অলআউট আফগানিস্তান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৮:০৯ এএম

দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত বোলিংয়ে ৫৬ রানে অলআউট আফগানিস্তান

ছবি: ইন্টারনেট

টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে গেছে আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে রশিদ খানের দল। মাত্র ৫৬ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ডার্ক হর্স আফগানিস্তান। ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সাবেক তারকা ক্রিকেটাররা আফগানিস্তানকে একটি শক্তিশালী দল হিসেবে বিবেচনা করছেন। তার প্রমাণও দেখিয়েছে দলটি।  

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছে আফগানরা। মাত্র ৭৫ রানে কেইন উইলিয়ামসনের দলকে অলআউট করে ৮৪ রানের বিশাল জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে তারা। এরপর অ্যান্টিগায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়েছে আফগানিস্তান। সবশেষে বাংলাদেশের বিপক্ষেও জয় পায়। 

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ১১.৫ ওভারে ৫৬ (গুরবাজ ০, জাদরান ২, নাইব ৯, ওমারজাই ১০, নাবি ০, খারোটে, জানাত ৮, রাশিদ ৮, নুর ০, নাভিন ২, ফারুকি ২*; ইয়ানসেন ৩-০-১৬-৩, মহারাজ ১-০-৬-০, রাবাদা ৩-১-১৪-২, নরকিয়া ৩-০-৭-২, শামসি ১.৫-০-৬-৩)

টাইমলাইন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App