×

খেলা

খেলতে খেলতেই না ফেরার দেশে গ্র্যান্ডমাস্টার জিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০৭:২৬ পিএম

খেলতে খেলতেই না ফেরার দেশে গ্র্যান্ডমাস্টার জিয়া

গ্র্যান্ডমাস্টার জিয়া

জাতীয় দাবা প্রতিযোগিতার দ্বাদশ রাউন্ডে খেলছিলেন দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব। বেশ ভালো অবস্থানেই ছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়া। 

শুক্রবার (৫ জুলাই) দুপুর ৩টা থেকে শুরু হওয়া এই ম্যাচ খেলতে খেলতেই বিকেল ৫টা ৫২ মিনিটে হঠাৎ লুটিয়ে পড়েন জিয়া। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এই দাবাড়ু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। 

গ্র্যান্ডমাস্টার জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টারন্যাশনাল আরবিটার হারুনুর রশীদ। তিনি জানান, জিয়া অসুস্থ হওয়ার ১০ মিনিটের মধ্যেই আমরা ওকে নিয়ে ইব্রাহিম কার্ডিয়াকে এনেছিলাম। কিন্তু ওকে ফেরানো গেল না।

১৯৭৪ সালে জন্ম নেওয়া জিয়া ১৯৯৩ সালে ইন্টারন্যাশনাল এবং ২০০২ সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন। বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ২৫ শো ৭০ ফিদে রেটিংও তারই দখলে। 

১৯৮৮ সালে প্রথমবারের মতো জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন জিয়া। এই প্রতিযোগিতার রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নও তিনি। অন্যদিকে বাকি ৪ চার গ্র্যান্ডমাস্টার সম্মিলিতভাবে ১৬ বার জিতেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App