×

খেলা

সাগরে মরক্কোর দুই ফুটবলার নিখোঁজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১২:৫৬ পিএম

সাগরে মরক্কোর দুই ফুটবলার নিখোঁজ

সাগরে মরক্কোর দুই ফুটবলার নিখোঁজ। ছবি: সংগৃহীত

সাগরে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন মরক্কোর ৫ ফুটবলার। তাদের মধ্যে ২ জন এখনো সাগরে নিখোঁজ রয়েছেন। মরক্কো শীর্ষ লিগের ক্লাব ইত্তিহাদ ট্যাঙ্গার রোববার জানায়, শনিবার থেকে নিখোঁজ আছেন তাদের দুই ফুটবলার সালমান হারাক ও আবেদেল্লাতিফ আখরিফ। ট্যাঙ্গারের উত্তরাঞ্চলে ইত্তিহাদের ৫ ক্লাব সতীর্থ ছোট একটি ইয়টে করে সাগরভ্রমণে যান। এক পর্যায়ে গভীর পানিতে সাঁতার কাটতে নামেন তারা। আর তখনই ঘটে দুর্ঘটনাটি।

ক্লাবের সহ-সভাপতি আনাস মারাবেত বলেন, প্রবল স্রোত ও দমকা বাতাসে ইয়টটি ভেসে গেছে। ওইদিনই ৩ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি ২ জনেকে উদ্ধারে অভিযান চলছে। খবর রয়টার্সের। 

প্রতিবেদনটিতে বলা হয়, সাঁতার কাটার সময় খেলোয়াড়দের সঙ্গে কোনো বয়া ছিলো না। ২৪ বছর বয়সী আখরিফ ইত্তিহাদের সিনিয়র দলের সদস্য। অন্যদিকে ১৮ বছর বয়সী হারাক মূল দলে জায়গা করে নেয়ার পথে ছিলেন।

২০১৫ সাল থেকে মরক্কোর শীর্ষ লিগে খেলছেন ইত্তিহাদ ট্যাঙ্গার। ২০১৭-১৮ মৌসুমে তাদের ক্লাব প্রথম লিগ শিরোপা জেতে।

আরো পড়ুন: যে কারণে নির্ঘুম রাত কাটালেন আর্জেন্টাইন কোচ!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App