×

খেলা

অবসর নিয়ে ডি মারিয়ার নতুন বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ১০:১৯ এএম

অবসর নিয়ে ডি মারিয়ার নতুন বার্তা

আনহেল ডি মারিয়া

কাতারের লুসাইল স্টেডিয়ামে শিরোপা উল্লাসের পরই বুটজোড়া তুলে রাখার কথা জানিয়েছিলেন আনহেল ডি মারিয়া। কিন্তু ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনের পর সব সমীকরণ বদলে যায়। শিরোপা ছোঁয়ার পর আরও কিছুদিন বড় মঞ্চে খেলার আগ্রহ প্রকাশ করেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। এরপর থেকেই খেলছেন এবং মেসির পরিবর্তে বেশ কিছু ম্যাচে লে আলবিসেলেস্তেদের অধিনায়কও ছিলেন।

চলমান কোপা আমেরিকাতেও আকাশি-নীল শিবিরের হয়ে মাঠ মাতাচ্ছেন ডি মারিয়া। তবে মহাদেশীয় এই লড়াই শেষেই নিজের বুটজোড়া তুলে রাখবেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। আরও একবার সেটাই স্মরণ করালেন ডি মারিয়া।

বুধবার (১০ জুলাই) কানাডাকে উড়িয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী ১৫ জুলাই ফাইনালের পরই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন ডি মারিয়া।

ফাইনাল নিশ্চিতের পর এই তারকার ভাষ্য, ‘আমি জাতীয় দলে আমার শেষ খেলার জন্য প্রস্তুত নই, তবে সময় এসেছে বিদায় বলার। ফাইনালে যাই ঘটুক না কেন, আমি মনে করি আমি সদর দরজা দিয়ে চলে যেতে পারব। আমি সবকিছু দিয়েছি। আমি সবসময় এই জার্সির জন্য আমার জীবন দিয়েছি। এমন সময় ছিল যখন আমি পূর্ণতা পাইনি, কিন্তু ইদানীং আমি পেয়েছি। যারা আমাকে সমর্থন করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ।’

উল্লেখ্য, কোপার এবারের আসরের প্রথম ফাইনালিস্ট আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৬টায় উরুগুয়ে ও কলাম্বিয়া লড়বে। সেই ম্যাচে জয়ী দলই শিরোপা নির্ধারণী লড়াইয়ে আগামী ১৫ জুলাই মেসিদের বিপক্ষে মাঠে নামবে। এ ম্যাচই আর্জেন্টিনার হয়ে ডি মারিয়ার শেষ ম্যাচ হতে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App