×

খেলা

ইউরোর ফাইনাল কবে, কখন ও কোথায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৭:০৭ পিএম

ইউরোর ফাইনাল কবে, কখন ও কোথায়

ছবি: সংগৃহীত

দেখতে দেখতে বিদায়ের দ্বারপ্রান্তে ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের লড়াই। ২৪ দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্ট গ্রুপ পর্ব এবং নকআউট রাউন্ড পেরিয়ে শিরোপা নির্ধারণী মঞ্চে এসে পৌঁছেছে। স্পেন এবং ইংল্যান্ডের মধ্যকার ফাইনাল দিয়ে শেষ হবে এবারের ইউরো। 

আসরের শুরু থেকেই দুর্দান্ত এক দল স্পেন। লুই দে লা ফুয়েন্তার অধীনে দাপুটে ফুটবল খেলছে তারুণ্যে ঠাসা দলটি। আক্রমণাত্মক ফুটবলের পসরায় ফাইনালের মঞ্চে উঠেছে তারা। এর আগে, নক-আউট পর্বে বড় দুই দলের বিপক্ষেই আধিপত্য দেখিয়েছে তারা। 

শেষ আটে স্বাগতিক জার্মানিকে হারানোর পর সেমিফাইনালে ফ্রান্সকেও উড়িয়ে দিয়েছেন লামিনে ইয়ামাল-নিকো উইলিয়ামসরা। এবারের আসরে শিরোপার অন্যতম দাবিদারও স্প্যানিশরাই।

এদিকে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ডাচদের বিপক্ষে মাঠে নেমেছিল ইংল্যান্ড। এবার আসরজুড়েই বিবর্ণ গ্যারেথ সাউথগেটের দল। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ চারের লড়াইয়ে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেন জুড বেলিংহামরা।

এবার শিরোপা লড়াইয়ের পালা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে দল দুটি। বার্লিনের অলিম্পিয়াস্টাডন স্টেডিয়ামে আগামী রবিবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টায় গড়াবে জমজমাট এ ফাইনাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App