×

খেলা

নারী এশিয়া কাপ

মুর্শিদা-নিগারের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় পুঁজি বাংলাদেশের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৪:৩৮ পিএম

মুর্শিদা-নিগারের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় পুঁজি বাংলাদেশের

ছবি- বিসিবি

নারী এশিয়া কাপের সেমিফাইনালে ওঠার মিশনে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়াকে বড় লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

বুধবার (২৪ জুলাই) টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার দিলারা আক্তার এবং মুর্শিদা আক্তারের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯১ রানের পুঁজি পেয়েছে লাল-সবুজেরা।

ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। ৭ দশমিক ৪ ওভারে ৬৫ রান যোগ করেন দিলারা ও মুর্শিদা। এরপর ২০ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৩ রানে প্যাভিলিয়নের পথ ধরেন দিলারা।

এরপর ওপেনার মুর্শিদাকে সঙ্গ দেন অধিনায়ক জ্যোতি। তাদের ব্যাটে ভর করেই দলীয় দেড়শ পেরোয় বাংলাদেশ। 

তবে ইনিংসের ১৭তম ওভারে ফেরেন মুর্শিদা। ফেরার আগে ১০ চার ও ১ ছক্কায় ৫৯ বলে ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন বাঁ-হাতি এই ওপেনার। অন্যপ্রান্তে ৫ চার ও ২ ছক্কায় ৩৭ বলে ৬২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক জ্যোতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোটি টাকা ঘুষ চাওয়া সেই প্রসিকিউটর দেশ ছেড়েছেন

কোটি টাকা ঘুষ চাওয়া সেই প্রসিকিউটর দেশ ছেড়েছেন

‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’

‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’

‘২৪-এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিল ৭১-এর রাজাকার’

‘২৪-এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিল ৭১-এর রাজাকার’

থামছে না পাহাড় কাটা ও অবৈধ পাথর-বালু উত্তোলন, বিপন্ন প্রকৃতি

থামছে না পাহাড় কাটা ও অবৈধ পাথর-বালু উত্তোলন, বিপন্ন প্রকৃতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App