×

খেলা

প্যারিস অলিম্পিকের প্রথম সোনা চীনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০৫:০৯ পিএম

প্যারিস অলিম্পিকের প্রথম সোনা চীনের

ছবি- এএফপি

জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে প্যারিস অলিম্পিকের। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের চলতি আসরের প্রথম স্বর্ণপদক জিতেছে চীন।

শনিবার (২৭ জুলাই) ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে স্বর্ণপদক জেতে চীন।

শাতুহু শুটিং সেন্টার রেঞ্জে ১৬-১২ ব্যবধানে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম–হাজুন পার্ক জুটিকে হারায় চীনের হুয়াং ইউতিং এবং শেং লিহাও জুটি। এতে রূপার পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হলো কিউম জিইউন-পার্ক হাইউন জুটিকে।

এদিকে চীন ও দক্ষিণ কোরিয়ার আগে এবারের আসরের প্রথম পদক জেতে কাজাখিস্তান। স্বর্ণপদকের আগে জার্মান ও কাজাখিস্তানের মধ্যে ব্রোঞ্জের লড়াই হয়। সেখানে জার্মানকে ১৭-৫ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেয় কাজাখিস্তান ১৯৯৬ সালের পর প্রথমবার শুটিং থেকে পদক পেল দেশটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

গরম বাড়তেই তীব্র হচ্ছে লোডশেডিং

গরম বাড়তেই তীব্র হচ্ছে লোডশেডিং

বাঁধনের ওপর হামলার নেপথ্যে যে ৪ কারণ দেখছেন দীপ্তি

বাঁধনের ওপর হামলার নেপথ্যে যে ৪ কারণ দেখছেন দীপ্তি

কমিশনের প্রস্তাবে কাটছাঁট পে স্কেল

কমিশনের প্রস্তাবে কাটছাঁট পে স্কেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App