×

খেলা

বিশ্বকাপের প্রাইজমানি পায়নি ক্রিকেটাররা, যে ব্যাখ্যা দিলো বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৩:৪১ পিএম

বিশ্বকাপের প্রাইজমানি পায়নি ক্রিকেটাররা, যে ব্যাখ্যা দিলো বিসিবি

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই পাল্টে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সামগ্রিক চিত্র। আত্মগোপনে আছেন বোর্ডের দায়িত্বে থাকা একাধিক পরিচালক-কর্মকর্তারা। এই সুযোগে বিভিন্ন কারণে বঞ্চিত ক্রীড়া সংগঠকরা সক্রিয় হয়ে উঠেছেন। এতে গত দেড় দশকে বিসিবির নানান অন্যায়-অনিয়মের অভিযোগও উঠে আসছে।

দীর্ঘদিন নীরব থাকলেও এবার বোর্ডের ওপর ক্ষোভ ঝাড়ছেন জাতীয় দলের সাবেক-বর্তমান অনেক ক্রীড়া সংগঠক। এরই মধ্যে রবিবার জানা গিয়েছিল, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের টাকাই এখনও বুঝে পাননি ক্রিকেটাররা।

সম্প্রতি মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, ‘ক্রিকেট অপারেশন্স এখন যেটা আছে ক্রিকেটারদের। আপনারা কি জানেন, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ভারতে। সেই টাকা ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে চুক্তি থাকে, তা ৫০ দিনের মধ্যে দেওয়ার কথা। এটা খেলোয়াড়দের মধ্যে বণ্টন হয়, সেই টাকা এখনও পর্যন্ত খেলোয়াড়দের দেওয়া হয়নি।’

তবে বিশ্বমঞ্চের প্রাইজমানি আটকে দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে বিসিবি। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার দাবি, সংস্থার পক্ষ থেকে জোর করে আটকে রাখা হয়নি।

মঙ্গলবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘এই দেরি হওয়ার পেছনে বিসিবির অবহেলা নেই। আইসিসি ইভেন্টের প্রাইজমানি সাধারণত টুর্নামেন্ট শেষ হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই পাওয়া যায়। ২০২৩ নভেম্বরে শেষ হওয়া টুর্নামেন্টের ভাউচার আইসিসিকে দেওয়া হয়েছে। তবে ট্যাক্স ও সংশ্লিষ্ট কারণে টাকা দিতে দেরি হচ্ছে।’

বিসিবির দাবি, ভারতের বিখ্যাত আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ফার্ম ডেলয়েট হাসকিন্স অ্যান্ড সেলস এলএলপিকে পাওনা আদায়ের দায়িত্ব দিয়েছে বিসিবি। তারা ক্রিকেটারদের টাকা আদায়ের বিষয়টি দেখভাল করছে। আগামী সপ্তাহের মধ্যেই বিসিবির হাতে ক্রিকেটারদের টাকা চলে আসতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতকে টপকে বাংলাদেশের বাণিজ্যে দ্বিতীয় যুক্তরাষ্ট্র

ভারতকে টপকে বাংলাদেশের বাণিজ্যে দ্বিতীয় যুক্তরাষ্ট্র

২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

নৌবাহিনীর ডিইডব্লিউতে নিয়োগ, বেতন কত?

নৌবাহিনীর ডিইডব্লিউতে নিয়োগ, বেতন কত?

চাঁদাবাজি দমনে বিএনপি নেতাদের ছাড় নয়: আইনমন্ত্রী

চাঁদাবাজি দমনে বিএনপি নেতাদের ছাড় নয়: আইনমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App