×

খেলা

‘শেখ জামাল, শেখ রাসেলের নামে ফুটবল ক্লাবে আপত্তি নেই সরকারের’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৮:৫০ পিএম

‘শেখ জামাল, শেখ রাসেলের নামে ফুটবল ক্লাবে আপত্তি নেই সরকারের’

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পরপরই চলতি মৌসুমে নিজেদের গুটিয়ে নিয়েছে কয়েকটি ক্লাব। শনিবার বাফুফে বরাবর এক চিঠিতে শেখ রাসেল ক্রীড়া চক্র জানিয়েছে, এ মৌসুমে দল গঠন করবে না তারা। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে নিয়েও শঙ্কা আছে।

রাজনৈতিক পটপরিবর্তনে এই ক্লাব দুটি থেকে আর্থিক বিনিয়োগ তুলে নিয়েছে বসুন্ধরা গ্রুপ। ধারণা করা হচ্ছে, পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই ভাইয়ের নামে ক্লাব দুটি হওয়ার কারণেই এমনটা হয়েছে। 

এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে দেখা করে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন জানিয়েছেন, শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল লিগে খেলার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই।

রবিবার (১৮ আগস্ট) বাফুফে ভবনে সংবাদমাধ্যমকে ইমরান হোসেন বলেন, ‘এ দুটি ক্লাব যদি নিজেদের নাম পরিবর্তন করতে চায়, তাহলে সেটি তাদের ব্যাপার। তবে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, নামের কারণে তাদের দেশের ফুটবলে খেলতে কোনো সমস্যা নেই। ক্লাবগুলোকে পর্যাপ্ত নিরাপত্তারও আশ্বাস দিয়েছেন উপদেষ্টা।’

বাফুফে সাধারণ সম্পাদক বলেন, ‘উপদেষ্টা বলেছেন, পৃষ্ঠপোষক যেহেতু ক্লাবের ব্যাপার, তাই এটা নিয়ে যেন তারাই চেষ্টা চালায়।’

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App