×

খেলা

২২ গজে ফিরছেন মাশরাফী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৪ পিএম

২২ গজে ফিরছেন মাশরাফী

মাশরাফী বিন মোর্ত্তজা

অনেক আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। তবে ঘরোয়া ক্রিকেটে এখনও খেলছেন সাবেক এই অধিনায়ক। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) নিয়মিত তিনি। এবার ইউএস মাস্টার্স টি-টেন লিগে খেলবেন ম্যাশ।

যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি এই লিগে ডেট্রয়েট ফ্যালকনসের হয়ে মাঠ মাতাবেন তিনি। ড্রাফট থেকে অভিজ্ঞ এই পেসারকে দলে ভিড়িয়েছে ফ্যালকনস।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মাশরাফীর খেলার বিষয়টি নিশ্চিত করেছে ইউএস মাস্টার্স টি-টেন লিগ। তার ছবিসহ টি-টেন লিগের ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়।

সবশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কত্ব করেছিলেন ম্যাশ। তবে আসরের সবকটি ম্যাচে তাকে পাওয়া যায়নি। রাজনৈতিক ব্যস্ততা দেখিয়ে মাঝপথেই আসর ছাড়েন তিনি। এরপর থেকে খেলেননি প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App