×

খেলা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে ভেন্যুতে খেলতে পারে বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৯ এএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে ভেন্যুতে খেলতে পারে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

চলতি মাসের ১৯ তারিখ থেকে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে । এই সফর শেষে ঘরের মাঠে আরো একটি টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার।

শেষ সময়ে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। প্রোটিয়ারা আদতেই বাংলাদেশে আসবে কি না তা নিয়ে জেগেছিল প্রশ্ন। কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আইন-শৃঙ্কলা পরিস্থিতির অবনতি হয়।

আরো পড়ুন: রান খরায় সাকিব, কি বলছে বিসিবি

কিছুদিন আগে জানা গিয়েছিল, বাংলাদেশ সফরের পুরো বিষয়টি নিজেদের খেলোয়াড়দের ওপর ছেড়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে সেই শঙ্কা দূর হয়েছে। আপাতত স্বস্তির খবর বাংলাদেশ সফরে আসছে প্রোটিয়ারা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই টেস্ট দুটির ভেন্যুর ব্যাপারেও আলোচনা প্রায় এক প্রকার নিশ্চিত। বিসিবির অপারেশন্স কমিটির ম্যানেজার শাহরিয়ার নাফিস ঢাকা পোস্টকে জানিয়েছেন দ্রুতই আনুষ্ঠানিকভাবে জানানো হবে ভেন্যুর নাম। ধারণা করা হচ্ছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হতে পারে এই টেস্ট দুটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App