×

খেলা

কেইনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২২ পিএম

কেইনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব

ছবি- সংগৃহীত

দিন তিনেক আগেই জোড়া গোল করে নিজের শততম ম্যাচ রাঙিয়েছিলেন হ্যারি কেইন। এবার বায়ার্ন মিউনিখের হয়ে হ্যাটট্রিক করলেন ইংলিশ এই ফুটবলার। বুন্দেসলিগায় তার হ্যাটট্রিকের দিনে হোলস্টেইন কিয়েলকে ৬-১ গোলে হারিয়েছে বায়ার্ন।

এদিন ম্যাচের ১৩ মিনিটের মধ্যেই ৩-০ গোলের লিড নেয় বায়ার্ন। ম্যাচের মাত্র ১৪ সেকেন্ডে কিয়েলের জালে বল জড়ান জার্মান তারকা জামাল মুসিয়ালা। বুন্দেসলিগা ইতিহাসের তৃতীয় দ্রুততম গোল এটি।

৬ মিনিট পর নাবরির অ্যাসিস্টে প্রথম গোল করেন কেইন। ১৩তম মিনিটে আত্মঘাতী গোল করে কিয়েলের নিকোলাই। এতে ব্যবধান দাঁড়ায় ৩-০।

এরপর ম্যাচের ৪৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল পান কেইন। বিরতি থেকে ফিরে ৬৫তম মিনিটে মিখেইল ওলিসের গোলে ৫-০ ব্যবধান এগিয়ে যায় বায়ার্ন। অন্যদিকে ৮২তম মিনিটে সান্তনামূলক একটি গোল করেন কিয়েলের আরমিন জিগোভিক।

ম্যাচের ৯১তম মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন কেইন। এতে ৬-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় বায়ার্নের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App