×

খেলা

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ পিএম

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচ, ছবি: সংগৃহীত

বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি প্রকাশিত হয়েছে। আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজটি। রবিবার (২৯ সেপ্টেম্বর) এই সিরিজের সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

সূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত এই সিরিজ চলবে। ৬ নভেম্বর প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। এ ছাড়া ৯ ও ১১ নভেম্বর বাকি ম্যাচ দুটি হবে। সবগুলো ম্যাচই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এর আগে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এই সিরিজটি খেলার কথা ছিল দল দুটির। তবে, ঠাসা সূচিতে সেটি আর সম্ভব হয়নি। যে কারণে সিরিজটি পিছিয়ে নভেম্বরে নেওয়া হয়। 

এই সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজে পাড়ি জমাবে বাংলাদেশ দল। ক্যারিবিয়ানদের মাটিতে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। এ ছাড়া আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। সবমিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করবেন শান্ত-লিটনরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App