×

খেলা

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ৪১ মাস পর মুমিনুলের সেঞ্চুরি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫ পিএম

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ৪১ মাস পর মুমিনুলের সেঞ্চুরি

মুমিনুল হক, ছবি: এএফপি

বৃষ্টির শঙ্কা নিয়ে কানপুর টেস্ট শুরু হয়েছিল। বৃষ্টিতে প্রথম দিনের অধিকাংশই ভেসে গিয়েছিল। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল। এরপর দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়। চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তিন উইকেট হারায় বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক।

এর মধ্য দিয়ে দীর্ঘদিনের সেঞ্চুরি খরা কাটান টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ এই সেঞ্চুরিয়ান। সবশেষ ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের ছোঁয়া পেয়েছিলেন। এবার ১৫ মাস পর আরেক সেঞ্চুরি পেলেন।

এটি তার ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি। তবে দেশের বাইরে কেবল দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন সাবেক এই টেস্ট অধিনায়ক। এর আগে, ২০২১ সালের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডি টেস্টে নিজের ১১তম সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। সেই হিসেবে দেশের বাইরে প্রায় সাড়ে ৩ বছর বা ৪১ মাসের সেঞ্চুরি খরা কাটলেন তিনি।

তার সেঞ্চুরির পরই লাঞ্চ বিরতিতে গেছে দুই দল। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে দলীয় দুইশ রান-ও পার করেছে টাইগাররা। ৬ উইকেটে ২০৫ রান নিয়ে মধ্যাহবিরতিতে গিয়েছে টাইগাররা। মুমিনুল ১০২, মিরাজ ৬ রানে ব্যাট করছেন।

এর আগে, মুমিনুল ৮১ বলে ৪০ ও মুশফিক ১৩ বলে ৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন। তবে দিনের শুরুতেই সাজঘরে ফেরেন মুশি। দলীয় ১১২ রানে ৩২ বলে ১১ রান করে ফেরেন উইকেটকিপার এই ব্যাটার। 

এরপর সাকিবের আগে ব্যাটিংয়ে নেমে দেখেশুনেই খেলছিলেন লিটন। তবে মোহাম্মদ সিরাজকে উড়িয়ে মারতে গিয়ে মিড-অফে রোহিতের মুঠোবন্দি হন তিনি। এরপর এই পেসারই নায়কের চরিত্রে আবির্ভূত হন। অশ্বিনের বলে সাকিবের দুর্দান্ত ক্যাচ নেন সিরাজ। সাকিবের বিদায়ে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

টাইমলাইন: বাংলাদেশের ভারত সফর ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App