×

খেলা

রোনালদোর ৯০৬তম গোল, পর্তুগালের তিনে তিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০২:৪৬ পিএম

রোনালদোর ৯০৬তম গোল, পর্তুগালের তিনে তিন

ছবি- এএফপি

নেশন্স লিগে পর্তুগালের জয়ের ধারা চলছেই। একের পর এক জয়ে টানা তিন ম্যাচ ধরে অপরাজিত ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। এবার ৩-১ গোলে পোল্যান্ডকে হারিয়েছে পর্তুগিজরা। দলের হয়ে গোল করেন রোনালদো ও বার্নার্দো সিলভা। অন্যদিকে পোলিশদের হয়ে একমাত্র গোলটি করেন পিওতর জেলেনস্কি।

এদিন দেশের হয়ে টানা তৃতীয় ম্যাচে গোল পেয়েছেন রোনালদো। এতে এক হাজার গোলের মাইলফলকের দিকে অনায়াসেই ছুটছেন পর্তুগিজ সুপারস্টার। জাতীয় দলের জার্সিতে এটি রোনালদোর ১৩৩তম গোল। সবমিলিয়ে চার অঙ্কের কোটা ছুঁতে আর ৯৪ গোল দরকার তার। 

 ক্লাবের হয়ে ৭৭৩ গোল করেছেন ৩৯ বছর বয়সী তারকা।

এদিন ম্যাচের দশম মিনিটেই গোলের দেখা পেতে পারতেন রোনালদো। তবে পোস্টের উপরের বারে লেগে ফেরত আসে তার শট। 

ম্যাচের ২৬তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের হেড থেকে জোরাল শটে লিড এনে দেন ম্যানসিটির তারকা সিলভা। ১১ মিনিট পর লিড বাড়ান সিআর সেভেন। এতে পোলিশদের বিপক্ষে ১৭ বছর পর গোল পেলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের এক নম্বর গ্রুপে শীর্ষে পর্তুগাল। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্রোয়েশিয়া। তৃতীয়স্থানে থাকা পোল্যান্ডের পয়েন্ট ৩। আর এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি স্কটল্যান্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App