×

খেলা

ফের সাজিদ-নোমানের ঘূর্ণি, ২৬৭ রানে অলআউট ইংল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৬:৫৮ পিএম

ফের সাজিদ-নোমানের ঘূর্ণি, ২৬৭ রানে অলআউট ইংল্যান্ড

ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ, ছবি: গেটি ইমেজ

সিরিজের আগের টেস্টে নোমান আলি আর সাজিদ খানের কাছেই নাকাল হয়েছিল ইংল্যান্ড। এবার রাওয়ালপিন্ডিতে তৃতীয় ও শেষ টেস্টেও ভেলকি দেখাচ্ছেন এই দুই স্পিনার। তাদের ঘূর্ণিতে ২৬৭ রানেই  প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ইংলিশরা। 

১২৮ রান খরচায় একাই ৬ উইকেট নেন সাজিদ। এ ছাড়া ৮৮ রান দিয়ে ৩টি উইকেট নেন নোমান আলি।

দলীয় ১১৮ রানেই ৬ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। তবে সপ্তম উইকেটে এটকিনসনকে নিয়ে প্রতিরোধ গড়েন জেমি স্মিথ। এরপর ৩৯ করে এটকিনসন প্যাভিলিয়নে ফিরলে ভাঙে এই জুটি। এই জুটিতে ১০৭ রান যোগ করেন তারা। 

অন্যপ্রান্তে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন জেমি। ৫ চার আর ৬ ছক্কায় ৮৯ রান করা স্মিথকে শেষপর্যন্ত সাজঘরে ফেরান লেগস্পিনার জাহিদ মাহমুদ।

জবাবে ২৩ ওভারে ৩ উইকেটে ৭৩ রান তুলে প্রথম দিন শেষ করেছে পাকিস্তান। ১৪ করে আউট হন ওপেনার আবদুল্লাহ শফিক। এ ছাড়া সাইম আইয়ুব ১৯ ও কামরান গুলাম ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক শান মাসুম ১৬ ও সৌদ শাকিল ১৬ রানে দ্বিতীয় দিন শুরু করবেন। ইংলিশদের হয়ে লিচ, সোয়েব বশির এবং এটকিনসন একটি করে উইকেট নিয়েছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App