×

খেলা

‘আমরা যেভাবে খেলেছি, তাতে খুবই হতাশ’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০১:৪৮ পিএম

‘আমরা যেভাবে খেলেছি, তাতে খুবই হতাশ’

নাজমুল হোসেন শান্ত

চট্টগ্রাম টেস্টে হতশ্রী ব্যাটিংয়ে বড় পরাজয় দেখেছে বাংলাদেশ। একদিনে দুইবার অলআউট হয়ে দক্ষিণ আফ্রিকার কাছে কাছে ইনিংস ও ২৭৩ রানে হেরেছে টাইগাররা। এতে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় নাজমুল হোসেন শান্তর দল।

তিন ব্যাটারের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু বাংলাদেশের ব্যাটারদের পারফরমেন্স ছিল হতাশাজনক। প্রথম ইনিংসে ১৫৯ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ার পর দ্বিতীয় ইনিংসে ১৪৩ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। টেস্টের তৃতীয় দিন ১৬ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার কাছে রেকর্ড ব্যবধানে হার বরণ করতে বাধ্য হয় শান্তর দল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন হতশ্রী পারফরম্যান্স নিয়ে শান্ত বলেন, ‘আমাদের আরও অনেক কিছু উন্নতি করতে হবে। মাত্র কয়েক ঘণ্টা ভালো বোলিং করেছি। তবে সব বিষয়ে উন্নতি করতে হবে। এটা শুধু মানসিকতার ব্যাপার নয়। মানসিকতা, স্কিল দুই দিকেই উন্নতি করতে হবে।’

দক্ষিণ আফ্রিকার প্রশংসা করে শান্ত বলেন, ‘তারা অনেক ভালো ক্রিকেট খেলেছে। যেভাবে আমরা খেলেছি, তাতে খুবই হতাশ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কক্সবাজারে সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ডাকাতি

কক্সবাজারে সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ডাকাতি ৫০-৬০ যানবাহনে লুটপাট

ইশরাকের পদত্যাগের পর মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিয়ে স্ত্রীর পোস্ট

ইশরাকের পদত্যাগের পর মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিয়ে স্ত্রীর পোস্ট

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি

চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি

চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App