×

খেলা

অবসরের ঘোষণা দিলেন মোহাম্মদ নবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০১:১৫ পিএম

অবসরের ঘোষণা দিলেন মোহাম্মদ নবি

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান শুক্রবার (৮ নভেম্বর) ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করেন।

নাসিব খান বলেন, ‘হ্যাঁ, নবি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন এবং তিনি বোর্ডকে এ ব্যাপারে কয়েক মাস আগেই জানিয়েছেন। তিনি আমাকে জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির পরই তিনি ওডিআই ক্যারিয়ার শেষ করতে চান এবং আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।’ নাসিব আরো জানান, চ্যাম্পিয়ন্স ট্রফির পর নবি টি-টোয়েন্টি ক্যারিয়ার চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন।

২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে হাফসেঞ্চুরি করে নজর কেড়েছিলেন নবি। ওডিআইতে তার ১৬৫ ম্যাচে ৩৫৪৯ রান সংগ্রহ এবং ১৭১ উইকেট নেয়ার রেকর্ড রয়েছে, ব্যাটিং গড় ২৭.৩০।

শারজায় চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশে বিপক্ষে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন নবি, যা তার দলের প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর গড়তে সহায়ক হয়। আল্লাহ মোহাম্মদ গজনফরের ছয় উইকেটের দুর্দান্ত পারফরম্যান্সে আফগানিস্তান সেই ম্যাচে জয়লাভ করে।

উল্লেখ্য, নবি ২০১৯ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App