×

খেলা

এমএলএস বর্ষসেরা পুরস্কার জিতলেন মেসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ পিএম

এমএলএস বর্ষসেরা পুরস্কার জিতলেন মেসি

ছবি: সংগৃহীত

ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে (এমএলএস) এবারই প্রথম পূর্ণ মৌসুম খেলেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। দলকে জিতিয়েছেনও সাপোর্টাস শিল্ড পুরস্কার। এতেই প্রথম পূর্ণ মৌসুমেই এমএলএসের বর্ষসেরার পুরস্কার জিতেছেন এই কিংবদন্তি। পেয়েছেন আমেরিকান মেজর সকার লিগের (এমএলএস) ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ অ্যাওয়ার্ড। এটি আর্জেন্টাইন খুদেরাজের ক্যারিয়ারের ৭৯তম ব্যক্তিগত অ্যাওয়ার্ড।

২০২৪ সালটা পরিকল্পনা অনুযায়ী পার করতে পারেননি মেসি। ইনজুরিতে চোটের কারণে তিন মাসের বেশি সময় ছিলেন মাঠের বাইরে। দিনের হিসাবে সেটা ৬২। তবে যখনই নেমেছেন মাঠে, মুগ্ধতা ছড়িয়েছেন। ১৯ ম্যাচ খেলে লিও করেছেন ২০টি গোল এবং অ্যাসিস্ট করেছেন আরো ১৬ গোলে।

পুরস্কার পাওয়ার পর মেসি নিজেই লিগ শিরোপা জিততে না পারার আক্ষেপ ব্যক্ত করেন। তবে এমএলএস কাপ জিতে সেই আক্ষেপ ঘোচাতে চান তিনি, ‘এই পুরস্কারটি আমি ভিন্ন এক পরিস্থিতিতে, শনিবারের ফাইনালের সময় নিতে চাইতাম। এবারের এমএলএসে আমাদের অনেক বড় স্বপ্ন ছিল। সেটা হয়নি। পরের মৌসুমে আমরা আরো শক্তিশালী হয়ে ফেরার চেষ্টা করবো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App