×

খেলা

ভারতকে মাঝারি টার্গেট দিলো বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ পিএম

ভারতকে মাঝারি টার্গেট দিলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

একের পর এক ব্যাটার ব্যর্থ। যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের ২০০ রান পার করা নিয়েই ছিল শঙ্কা। পুরো টুর্নামেন্টে দারুণ ক্রিকেট উপহার দিলেও ফাইনালের মতো বড় স্টেজে এসে থিতু হতেই ভুলে গেছেন বাংলাদেশের ব্যাটাররা।

টুর্নামেন্টে এর আগেও খুব বেশি বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সর্বোচ্চ ছিল ২২৮ রান। দুবাইয়ে ভারতের বিপক্ষে ফাইনালে সেই সংগ্রহ পর্যন্তও যেতে পারেনি আজিজুল হাকিমের দল। গুটিয়ে গেছে ১৯৮ রানে। অর্থাৎ শিরোপা ধরে রাখতে হলে এখন মূল কাজটা বোলারদেরই করতে হবে।

বাংলাদেশের সংগ্রহটা আরো ছোট হতেও পারত। বাংলাদেশ ২০০ রানের কাছাকাছি যেতে পেরেছে মূলত নবম উইকেটে ফরিদ হাসান ও আল ফাহাদের ৩১ রানের জুটিতে। ১৬৭ রানেই ৮ উইকেট হারানো বাংলাদেশের শুরুটা অবশ্য আশা জাগানিয়া ছিল। প্রথম ওভারে যুধাজিৎ গুহর বলে ছক্কা মেরে বাংলাদেশের রানের খাতা খোলেন জাওয়াদ আবরার।

অন্য প্রান্তে কালাম সিদ্দিকী অবশ্য রান বের করতে পারছিলেন না। যুধাজিতের বলে আউট হন ১৬ বলে ১ রান করে। জাওয়াদও আউট হন পাওয়ার প্লে শেষ হতেই, ২০ রান করে। দলের সবচেয়ে বড় বিজ্ঞাপন আজিজুল হাকিমও বড় ইনিংস খেলতে পারেননি, আউট হন ১৬ রানে। আজিজুলের উইকেট বড় ধাক্কা হয়ে আসে বাংলাদেশের ব্যাটিং বিভাগে। কারণ, এই টুর্নামেন্টে ব্যাট হাতে বাংলাদেশকে অনেকটা একাই টানছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন

ইউক্রেনে ভয়াবহ হামলা, একদিনে নিহত হাজারের বেশি সেনা

ইউক্রেনে ভয়াবহ হামলা, একদিনে নিহত হাজারের বেশি সেনা

পে-স্কেলে বড় পরিবর্তন

পে-স্কেলে বড় পরিবর্তন

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App