×

খেলা

ভারতকে হারাতে কখনো এত কম বল লাগেনি অস্ট্রেলিয়ার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ পিএম

ভারতকে হারাতে কখনো এত কম বল লাগেনি অস্ট্রেলিয়ার

ছবি: সংগৃহীত

অ্যাডিলেড ওভালের গ্যালারিতে এদিন ৩৩ হাজার ১৮৪ দর্শক হাজির হয়েছিলেন। দর্শকরা সারাদিনের জন্য টিকিট কাটলেও মোটে ২ ঘণ্টা খেলা দেখতে পেরেছেন তারা। তবে এই সময়ের মধ্যেই দ্বিতীয় ইনিংসে ভারতকে গুড়িয়ে দিয়ে ১০ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে অজিরা। এতে পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-১ সমতা নিয়ে এসেছে প্যাট কামিন্সের দল। এর আগে, পার্থে সিরিজের প্রথম টেস্টে ২৯৫ রানে জিতেছিল ভারত।

সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে হারের শঙ্কায় পড়েছিল ভারত। প্রথম ইনিংসে ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৫ উইকেটে ১২৮ রান তুলেছিল টিম ইন্ডিয়া। ৫ উইকেট হাতে নিয়ে ২৯ রানে পিছিয়ে ছিল ভারত। উইকেটরক্ষক ঋষভ পান্ত ২৮ ও নীতিশ কুমার রেড্ডি ১৫ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিনের পঞ্চম বলে অস্ট্রেলিয়াকে উইকেট শিকারের আনন্দে মাতান পেসার মিচেল স্টার্ক। ৫ চারে ২৮ রান করা পান্তকে শিকার করেন স্টার্ক।

এরপর লোয়ার-অর্ডারে রবীচন্দ্রন অশ্বিনকে ৭ ও হার্ষিত রানাকে শূন্যতে শিকার করে ভারতকে হারের মুখে ঠেলে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ১৫৩ রানে অষ্টম উইকেট হারায় ভারত।

নবম উইকেটে জাসপ্রিত বুমরাহর সঙ্গে ১৩ রান যোগ করে ভারতকে লিড এনে দেন রেড্ডি। দলীয় ১৬৬ রানে রেড্ডিকে বিদায় করে টেস্ট ক্যারিয়ারে ১৩তমবারের মত ইনিংসে পাঁচ উইকেটের দেখা পান কামিন্স। অধিনায়ক হিসেবে অষ্টমবার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তিনি।

৬ চার ও ১ ছক্কায় ৪৭ বলে ৪২ রান করে রেড্ডি ফেরার পর শেষ উইকেটে ৯ রান আসলে ১৭৫ রানে অলআউট হয় ভারত। বাকি ৫ উইকেটে ৪৭ রান যোগ করে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯ রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া। এই টেস্টের দুই ইনিংসে ভারতের কোন ব্যাটারই ৫০ রানের গন্ডি পার করতে পারেনি। সর্বশেষ ২০২১ সালে সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এমন ঘটনা ঘটেছিল টিম ইন্ডিয়ার।

বল হাতে অস্ট্রেলিয়ার কামিন্স ৫৭ রানে ৫টি, স্কট বোল্যান্ড ৩টি ও স্টার্ক ২টি উইকেট নেন।

জয়ের জন্য ১৯ রানের টার্গেট ২০ বল খেলেই স্পর্শ করে ফেলে অস্ট্রেলিয়া। দুই ওপেনার ন্যাথান ম্যাকসুয়েনসি ১০ ও উসমান খাজা ৯ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিনে প্রথম সেশনে শেষ হওয়া ম্যাচটিতে সবমিলিয়ে মোটে ১ হাজার ৩১ বলে খেলা হয়েছে। অস্ট্রেলিয়া-ভারতের দ্বিপক্ষীয় লড়াইয়ে, যা সবচেয়ে কম বলের ম্যাচ।

এখন পর্যন্ত ১৩টি দিবা-রাত্রির টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে ১২টিতে জয় ও ১টিতে হেরেছে অজিরা। এর মধ্যে এডিলেডে খেলা ৮ টেস্টের সবগুলোতেই জিতেছে তারা।

এই জয়ে ভারতকে হটিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো বর্তমান চ্যাম্পিয়নরা। ১৪ ম্যাচে ৬০ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট অজিদের।

অস্ট্রেলিয়ার কাছে হেরে তৃতীয়স্থানে নেমে গিয়েছে ভারত। ১৬ ম্যাচে ৫৭ দশমিক ২৯ শতাংশ পয়েন্ট টিম ইন্ডিয়ার। ৯ ম্যাচে ৫৯ দশমিক ২৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে দক্ষিণ আফ্রিকা।

আগামী ১৪ ডিসেম্বর থেকে ব্রিজবেনে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App