×

খেলা

এক ওভারে ৫ ছক্কা, ৫২ বলে সেঞ্চুরি জিসানের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ পিএম

এক ওভারে ৫ ছক্কা, ৫২ বলে সেঞ্চুরি জিসানের

জিসান আলম, ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত ন্যাশনাল ক্রিকেট লিগে ঝোড়ো ব্যাটিং করে আলোচনায় জিসান আলম। ঢাকা ডিভিশনের বিপক্ষে মাত্র ৫২ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন সিলেট ডিভিশনের এই ব্যাটার।

স্বীকৃত টি-টোয়েন্টিতে তিনি এখন বাংলাদেশের তৃতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান। এই তালিকায় পারভেজ হোসেন ইমন শীর্ষে আছেন। ২০২০ বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ৪২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বাঁ-হাতি এই ওপেনার।

এর আগে, ২০১৯ সালে ঢাকা ডাইনাইটসের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল, যা দ্রুততম সেঞ্চুরির তালিকায় দুইয়ে আছে।

এদিন ইনিংসের ১৪তম ওভারে স্পিনার আরাফাত সানিকে একটানা ৫ ছক্কা হাঁকান জিসান। এর আগে, ওভারের প্রথম বলে দৌড়ে ২ রান নেন। এরপর স্ট্রাইক নিয়েই পরবর্তী ৫ বলে ৫ ছক্কা হাঁকান তরুণ এই ব্যাটার।

জিসানের ঝোড়ো সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছে সিলেট। জিসান ছাড়া অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ১৭ বলে ৩০ এবং ১৭ বলে ২৯ রান করেন তৌফিক খান তুষার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App