×

খেলা

ব্যাটিং বিপর্যয়ের পর বৃষ্টির হানা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৩ এএম

ব্যাটিং বিপর্যয়ের পর বৃষ্টির হানা

ছবি: সংগৃহীত

ইনিংসের শুরুতেই হতাশ করেন লিটন দাস। তানজিদ তামিম, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেনরা অধিনায়কের পথেই হেঁটেছেন। এতে দলীয় ৫২ রানেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের উইকেট পতনের মিছিলের পর কিংসটাউনে বৃষ্টির হানা দিয়েছে। বৃষ্টি শেষে ব্যাটিংয়ের অপেক্ষায় জাকের আলী ও শেখ মেহেদী।

বুধবার (১৮ ডিসেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১১ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। ব্যর্থতার বৃত্তে আজও হতাশায় পুরিয়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন। আকিল হোসেনের বলে স্টাম্পিং হয়ে সাজঘরে ফেরার আগে ১০ বলে মাত্র ৩ রান করেন এই ওপেনার।

এরপর তানজিদ তামিমও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। রোস্টন চেজের বলে বোল্ড হয়ে ৪ বলে মাত্র ২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন এই ওপেনার।

শুরুর ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা চালিয়েছিলেন সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। তবে দলীয় ৩৯ রানে রানআউট হয়ে সৌম্য ফিরলে ভাঙে তাদের ২৮ রানের জুটি। 

পরের ওভারেই সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ। আলজারি জোসেফের বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে কিংয়ের হাতে ক্যাচ দিয়ে ২৫ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার।

সৌম্য আর মিরাজের পর রিশাদ হোসেনও দ্রুতই প্যাভিলিয়নে ফেরেন। গুড়াকেশ মোতির বলে বোল্ড হয়ে ৪ বলে মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সোনিয়া গান্ধী সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

এশিয়ান গেমস সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App