×

খেলা

৩৬২.৫ স্ট্রাইক রেটের ঝোড়ো ইনিংসে দলকে কোয়ালিফায়ারে তুললেন সাকিব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ এএম

৩৬২.৫ স্ট্রাইক রেটের ঝোড়ো ইনিংসে দলকে কোয়ালিফায়ারে তুললেন সাকিব

ছবি: সংগৃহীত

মাঠের বাইরের নানান কাণ্ডে সময়টা মোটেই ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। এসবের মাঝেই বোলিংয়ে নিষেধাজ্ঞা পেয়েছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে এমন বাজে সময়েও লঙ্কা টি-টেনে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সাকিব। তার ঝোড়ো ব্যাটিংয়ে কোয়ালিফায়ার-২ এর টিকিট পেয়েছে গল মার্ভেলস।

বিপদের মুহূর্তে তিন ছক্কায় ২০ রান তুলে দলের জয় একপ্রকার নিশ্চিত করেন সাকিব। এরপর টানা দুই বাউন্ডারি-ও হাঁকিয়েছেন সাবেক এই টাইগার দলপতি। সাকিবের কল্যাণেই ১০ বল হাতে রেখে ম্যাচ জিতেছে গল। মাত্র ৮ বলে ২৯ রান করেন বাংলাদেশি এই ক্রিকেটার। ৩ ছক্কা ও ২ চারে তার স্ট্রাইকরেট ৩৬২ দশমিক ৫। 

এলিমিনেটর ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ১২০ রান তুলে ক্যান্ডি বোল্টস, জবাবে ৮ দশমিক ৪ ওভারের মধ্যেই লক্ষ্যে পৌঁছে যায় গল।

ক্যান্ডির হয়ে ২৭ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬১ রান করেন দলটির স্কটিশ রিক্রুট জর্জ মানজি ও ১৪ বলে ৩০ রান করেন দীনেশ চান্দিমাল। এ ছাড়া পাথুম নিশাঙ্কার ব্যাটে ৯ বলে ১৫ রান আসে।

গলের হয়ে ৪ চার ও ৩ ছক্কায় ২১ বলে ৪২ রানের দারুণ এক ইনিংস খেলেন ভানুকা রাজাপাকশে। এ ছাড়া লাহিরু উদানা ১২ বলে ১৯ এবং অ্যালেক্স হেলস ৫ বলে ১৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে

আইনমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে

বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ!

বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ!

সাহাবুদ্দিন-শেখ হাসিনার ফোনালাপ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাহাবুদ্দিন-শেখ হাসিনার ফোনালাপ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছপা হব না: বার্নহাম

দেশের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছপা হব না: বার্নহাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App