×

খেলা

মেলবোর্নে শেষ বিকেলে ভারতের ব্যাটিং ধস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:২৭ পিএম

মেলবোর্নে শেষ বিকেলে ভারতের ব্যাটিং ধস

ছবি: সংগৃহীত

স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪৭৪ রানে থেমেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। জবাবে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১৬৪ রান। ৫ উইকেট হাতে নিয়ে ৩১০ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।

মেলবোর্নে টস জিতে প্রথম ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩১১ রান করেছিল অস্ট্রেলিয়া। স্মিথ ৬৮ ও অধিনায়ক প্যাট কামিন্স ৮ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিন দলের রান ৪শ’ পার করে বিচ্ছিন্ন হন স্মিথ-কামিন্স। হাফ-সেঞ্চুরি দ্বারপ্রান্তে থাকা কামিন্সকে থামিয়ে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন রবীন্দ্র জাদেজা। ৭ চারে ৪৯ রান করেন কামিন্স। সপ্তম উইকেটে ১১২ রানের জুটি গড়েন স্মিথ ও কামিন্স। এই জুটিতেই টেস্ট ক্যারিয়ারের ৩৪তম ও ভারতের বিপক্ষে ১১তম সেঞ্চুরি পূর্ণ করেন স্মিথ। টেস্টে ৩৪তম সেঞ্চুরি করে ভারতের সুনীল গাভাস্কার, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে ও পাকিস্তানের ইউনিস খানের রেকর্ড স্পর্শ করেছেন স্মিথ।

সেঞ্চুরির পর লোয়ার-অর্ডার ব্যাটারদের নিয়ে দলের রানের চাকা ঘুরিয়েছেন স্মিথ। দলীয় ৪৫৫ রানে নবম ব্যাটার হিসেবে স্মিথকে আউট করেন পেসার আকাশ দীপ। ১৩ চার ও ৩ ছক্কায় ১৪০ রান করেন স্মিথ।

শেষ ব্যাটার নাথান লিঁওকে শিকার করে অস্ট্রেলিয়াকে ৪৭৪ রানে থামান জাসপ্রিত বুমরাহ। বল হাতে বুমরাহ ৪টি, জাদেজা ৩টি ও আকাশ দুটি উইকেট নেন।

জবাবে ইনিংসের দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় ভারত। ৩ রান করে বিদায় নেন রোহিত শর্মা। এরপর ভালো শুরু পেয়েও ২৪ রানে সাজঘরে ফেরেন লোকেশ রাহুল।

৫১ রানে ২ উইকেট পতনের পর শতরানের জুটি গড়েন আরেক ওপেনার জয়সওয়াল ও বিরাট কোহলি। এই জুটিতে টেস্টে নবম হাফ-সেঞ্চুরির পর শতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন জয়সওয়াল। কিন্তু ৮ বলের ব্যবধানে সাজঘরে ফেরেন জয়সওয়াল ও কোহলি। ১১ চার ও এক ছক্কায় ১১৮ বলে ৮২ রানে রান আউট হন জয়সওয়াল। আর স্কট বোল্যান্ডের বলে নিজের ভুলে উইকেটের পেছনে ক্যাচ দেন কোহলি। ৪ চারে ৩৬ রান করেন কোহলি।

নাইটওয়াচম্যান হিসেবে নেমে বোল্যান্ডের শিকার হয়ে খালি হাতে ফেরেন আকাশ। এরপর দিনের বাকি ৯ বল বিপদ ছাড়া শেষ করেন উইকেটরক্ষক ঋষভ পান্ত ও জাদেজা। পান্ত ৬ ও জাদেজা ৪ রানে অপরাজিত আছেন।

অস্ট্রেলিয়ার কামিন্স ও বোল্যান্ড দুটি করে উইকেট নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App