×

খেলা

বিসিএলে চতুর্থ সেঞ্চুরিয়ান মুর্শিদা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ পিএম

বিসিএলে চতুর্থ সেঞ্চুরিয়ান মুর্শিদা

ছবি: সংগৃহীত

নারী বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চতুর্থ সেঞ্চুরিয়ান হলেন ওপেনার মুর্শিদা খাতুন। এর আগে, চলতি বিসিএলে সেঞ্চুরি করেন নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক ও দিলারা আক্তার দোলা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজশাহীতে ইস্ট জোনের বিপক্ষে বিসিএলের দ্বিতীয় রাউন্ডে ম্যাচের দ্বিতীয় দিনে সেঞ্চুরি করেন সেন্ট্রাল জোনের মুর্শিদা। ১৮১ বলে ১৩ চারের সহায়তায় শতকে পা রাখেন বাঁ-হাতি এই ব্যাটার।

সেঞ্চুরির ইনিংসে দিন শেষে ১২২ রানে অপরাজিত মুর্শিদা। তার ২১৯ বলের ইনিংসে ১৬ চার রয়েছে। এতে ইস্ট জোনের ৩৫৪ রানের জবাবে দিন শেষে ২ উইকেটে ২৪২ রান করেছে সেন্ট্রাল জোন।

মুর্শিদার সঙ্গে ৬৪ রানে অপরাজিত অধিনায়ক নিগার সুলতানা।

ম্যাচের প্রথম দিন দিলারার সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩১৬ রান করেছিল ইস্ট জোন। ১১ চার ও ২ ছক্কায় ১৩১ বলে ১০২ রান করেন দিলারা। ইনিংসে ইস্ট জোনের সঙ্গে জান্নাতুল ফেরদৌস তিথি ৬৫ ও শারমিন সুপ্তা ৬২ রান করেন। বল হাতে সেন্ট্রাল জোনের নাহিদা আকতার চার উইকেট নেন।

অন্যদিকে দ্বিতীয় রাউন্ডের আরেক ম্যাচে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ১১৩ রানে এগিয়ে নর্থ জোন। প্রথম ইনিংসে নর্থ জোনের ২৩৮ রানের জবাবে ২২০ রানে গুটিয়ে যায় সাউথ জোন। ১৮ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৪ উইকেটে ৯৫ রান করেছে নর্থ জোন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App