×

খেলা

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সাব্বির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৩:৩৫ পিএম

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সাব্বির

ছবি: সংগৃহীত

বিপিএলের একাদশ আসরের সপ্তম ম্যাচে লড়ছে দুর্বার রাজশাহী এবং চিটাগং কিংস। চলমান এই ম্যাচে ইনজুরিতে পড়েছেন রাজশাহীর সাব্বির হোসেন। সতীর্থ শফিউল ইসলামের সঙ্গে মাথায় ধাক্কা লেগে স্ট্রেচারে শুয়ে তাকে মাঠ ছাড়তে হয়।

এদিকে এদিন বড় রানের পথে এগোচ্ছে চট্টগ্রাম, ইতোমধ্যে পাকিস্তানি ব্যাটার উসমান খান আসরের প্রথম সেঞ্চুরিও পেয়েছেন।

মিরপুরে ইনিংসের ১৪তম ওভারে সাব্বিরের ইনজুরির ঘটনা ঘটে। উসমানের ব্যাট থেকে বল ফাইন লেগ ও থার্ড ম্যানের মাঝামাঝিতে ক্যাচ ওঠে। সেটি ধরতে শফিউল দৌড়ে যান, ক্যাচ নিতে সাব্বিরও আসেন। পরে শফিউলের সঙ্গে মাথায় ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

এ সময় কয়েক মিনিট ফিজিও সাব্বিরের চোট পর্যবেক্ষণ করেন। পরে মাঠ ছেড়ে যান তিনি। ধারণা করা হচ্ছে, বড় আঘাতই পেয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App