×

খেলা

জাকির-রনির ব্যাটে চ্যালেঞ্জিং সংগ্রহ সিলেটের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৩:৪৬ পিএম

জাকির-রনির ব্যাটে চ্যালেঞ্জিং সংগ্রহ সিলেটের

ছবি: সংগৃহীত

পাওয়ারপ্লে'তে হতাশায় ডুবিয়ে ২ উইকেটে মাত্র ২১ রান তুলেছিল সিলেট স্ট্রাইকার্স। তবে শুরুতে চাপে পড়লেও জাকির হাসান ও রনি তালুকদারের অসাধারণ ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে স্বাগতিকরা।

রবিবার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রান তুলেছে সিলেট স্ট্রাইকার্স। দলের হয়ে ৭৫ রান করে অপরাজিত ছিলেন জাকির হাসান।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। পাওয়ারপ্লের ৬ ওভারে মোটে ২১ রান তোলে তারা। বিপরীতে রাহকিম কর্নওয়াল ও জর্জ মানসির উইকেট হারায় তারা।

তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন রনি তালুকদার ও জাকির হাসান। তাদের ১০৬ রানের জুটিতে বিপর্যয় কাটায় স্বাগতিকরা। ১৫ রানে দ্বিতীয় উইকেট হারানো দলটি দলীয় ১২১ রানে তৃতীয় উইকেট হারায়। ৪৪ বলে ৫৬ রান করে সাজঘরে ফেরেন রনি।

রনি ফেরার পরও স্কোরশিট সচল রাখেন জাকির। ৬ বলে ২০ রানের ক্যামিওতে তাকে দুর্দান্ত সঙ্গ দেন অ্যারন জোন্স। শেষদিকে অধিনায়ক আরিফুল হকের ১২ বলে অপরাজিত ২০ রানে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১৮২ রান। আর ৩ চার ও ৬ ছক্কায় ৪৬ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন জাকির।

খুলনার হয়ে আবু হায়দার রনি ও জিয়াউর দুটি করে এবং নাসুম একটি উইকেট নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App