×

খেলা

পিএসএল খেলে নাহিদ-লিটন-রিশাদ যত টাকা পাবেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:৩০ পিএম

পিএসএল খেলে নাহিদ-লিটন-রিশাদ যত টাকা পাবেন

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের ড্রাফট সোমবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাংলাদেশের লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা দল পেয়েছেন।

পিএসএলের এবারের আসরে করাচি কিংসের হয়ে লিটন, লাহোর কালান্দার্সে রিশাদ হোসেন এবং পেশোয়ার জালমিতে তরুণ পেসার নাহিদ রানা খেলবেন। এবারের ড্রাফটে বাংলাদেশের ৩৯ জন ক্রিকেটারের দিলেও কেবল এই তিনজনই দল পেয়েছেন।

গোল্ড ক্যাটাগরিতে থাকা নাহিদ সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন। গোল্ড ক্যাটাগরিতে ৫০ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লাখ টাকার সমপরিমাণ পাবেন তিনি। 

অন্যদিকে সিলভার ক্যাটাগরিতে দল পেয়েছেন লিটন-রিশাদ। এই ক্যাটাগরিতে ২৫ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা আয় করবেন।  

এ ছাড়া বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন। তবে তাদের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে তীরে এসে ডুবলো তরী

ছিল দেড় কোটি টাকার পন্য যেভাবে তীরে এসে ডুবলো তরী

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App