×

খেলা

গাড়ি দুর্ঘটনায় মাশরাফির মারা যাওয়ার খবর ভুয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৮:১০ পিএম

গাড়ি দুর্ঘটনায় মাশরাফির মারা যাওয়ার খবর ভুয়া

ছবি: সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা মারা গেছেন বলে সামাজিক মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে। অনেকেই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য ছড়াচ্ছেন। সেখানে দাবি করা হচ্ছে, দুবাইতে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন ম্যাশ।

তবে বাংলাদেশের স্বাধীন ফ্যাক্টচেকার রিউমর স্ক্যানার জানিয়েছে, মাশরাফীর মারা যাওয়ার দাবিটি সঠিক নয়, বরং কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে মাশরাফীর দুবাইয়ে অবস্থান বা তার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য পায়নি রিউমর স্ক্যানারের অনুসন্ধানী দল।

প্রসঙ্গত, গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মাশরাফীকে জনসমক্ষে দেখা যায়নি। সরকার পতনের পরপরই ম্যাশের নড়াইলের বাসভবনে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। গত কয়েক মাসে হামলা-মারধরসহ বিভিন্ন অভিযোগে মাশরাফীর বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের হয়েছে।

এদিকে বিপিএলের চলতি আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলার কথা থাকলেও এখনো মাঠে নামা হয়নি ম্যাশের। এর আগে দলটির কোচ মাহমুদ ইমন দাবি করেছিলেন, ফিটনেসের কারণে তাকে এখনো বিপিএলে দেখা যায়নি।

বিপিএল শুরুর আগে মাশরাফীকে নিয়ে সিলেট কোচ বলছিলেন, ‘সে এখনো আমাদের স্কোয়াডে আছে। কারণ, এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফী। পরিস্থিতির ওপর নির্ভর করছে (তার খেলার বিষয়), ও কী অনুভব করছে এবং ফিটনেসের অবস্থা কী এসবও বিবেচনায় থাকছে। সে যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে, তাহলে অবশ্যই খেলবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App