×

খেলা

বিপিএল শেষ সাকিবের!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৯:১২ এএম

বিপিএল শেষ সাকিবের!

তানজিম হাসান সাকিব, ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন তানজিম হাসান সাকিব। আসরের শুরু থেকেই দলের নিয়মিত মুখ তিনি।  তবে সোমবার (২০ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তারকা এই পেসারকে একাদশে দেখা যায়নি।

মূলত ইনজুরিতে পড়েছেন তানজিম। ঘাড়ের চোটে ভুগছেন এই পেসার। দলটির পেস বোলিং কোচ ডলার মাহমুদ-ও বিষয়টি নিশ্চিত করেছেন।

যদিও গত কয়েকদিন ধরেই কিছুটা ব্যাথা অনুভব করছিলেন সাকিব। এরপর বোলিং অনুশীলনে সেটা আরো বেড়েছে। ফলে, আর মাঠে নামেননি তিনি। তার বদলি হিসেবে আরেক পেসার সুমন খান সুযোগ পান।

জানা গেছে, এই পেসারের ফিট হতে আরো অন্তত এক সপ্তাহ সময় লাগতে পারে। ফলে, প্লে-অফের আগে তাকে পাওয়ার সম্ভাবনা নেই। তাই এবারের বিপিএলে তার আর ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। কেননা, তার দল-ও সুবিধাজনক অবস্থানে নেই। 

৮ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানির দল সিলেট। গ্রুপ পর্বে এখনো ৪ ম্যাচ বাকি তাদের। আগামী ২৩, ২৬, ২৭ এবং ৩০ জানুয়ারি বাকি ম্যাচগুলো খেলবে সিলেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App