×

খেলা

বৃথা গেল নাঈমের ফিফটি, বরিশালের হ্যাটট্রিক জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১১:২১ পিএম

বৃথা গেল নাঈমের ফিফটি, বরিশালের হ্যাটট্রিক জয়

ছবি: সংগৃহীত

বিপিএলের চট্টগ্রাম পর্বের সবগুলো ম্যাচই জিতেছে ফরচুন বরিশাল। খুলনা টাইগার্সকে ৭ রানে হারিয়েছেন তামিমরা। ৫৯ বলে ৭৭ রান করেও দলকে জেতাতে পারেননি খুলনার নাঈম শেখ।

চট্টগ্রামে নিজেদের শেষ ম্যাচ শুরুতে ব্যাটিংয়ে নেমে  ৯ উইকেটে ১৬৭ রান তোলে বরিশাল। দলীয় মাত্র ১৬ রানে ৩ উইকেট হারানোর পর তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ ও রিশাদ হোসেনের ব্যাটে চ্যালেঞ্জিং পুঁজি পায় বরিশাল।

৩০ বলে ৩৪ রানের ইনিংস খেলেন হৃদয়। ৪৫ বলে ৫০ রান যোগ করেন মাহমুদউল্লাহ। ১৯ বলে ৩৯ রান যোগ করেন রিশাদ।

জবাবে ৬ উইকেটে ১৬০ রান করে খুলনা। ইনিংসের শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করেও দলকে জেতাতে পারেননি নাঈম। ৬ ছক্কার সঙ্গে ৪ চারের মার মারেন এই ওপেনার।

মিরাজের ব্যাট থেকে আসে ২৯ বলে ৩৩ রানের ইনিংস। ১৭ বলে ২৭ রানের ইনিংস খেলেন আফিফ। বরিশালের ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন জাহানদাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App