×

খেলা

চার উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ০১:১২ পিএম

চার উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা
চার উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা
চার উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা

লঙ্কান ব্যাটসম্যানদের সাজঘরে ফেরত পাঠিয়ে তাসকিনের উল্লাস। তাকে অভিনন্দন জানাতে ছুটে যাচ্ছেন তাইজুল ইসলাম।

পাল্লেকেলে টেস্টের প্রথম দিনে গতকাল স্বাগতিক শ্রীলংকার ১ উইকেট তুলে নিতেই টাইগার বোলারদের নাভিশ্বাস উঠে গিয়েছিলো। বৃহস্পতিবার ১ উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করা সিংহলিরা  আজ সকালে ৪৩ রান তুলতে গিয়ে ৩ উইকেট হারিয়েছে।  টেস্ট ক্রিকেট মানে প্রতিটি সেশনে রং পাল্টানো ম্যাচ। আজ সকালে টাইগার বোলাররা দারুণ বোলিং করে শ্রীলঙ্কার তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরেয়ে পাল্লেকেলে টেস্টের নিয়ন্ত্রণ কিছুটা হলেও নিজেদের হাতে নিয়ে এসেছেন। বিশেষ করে পেসার তাসকিন আহমেদের প্রশংসা না করলে নয়।

এ বোলার আগের দিনের বিপজ্জনক ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেকে সকালে লিটন দাসের হাতে ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরান। আগের দিন ১৩১ রানের অপরাজিত থাকা এই ব্যাটসম্যান আজ সকালের ৯ রান যোগ করে ১৪০ রানে আউট হন।  লাহিরু থিরিমান্নে সাজঘরে ফিরে গেলে খেলতে নামেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ব্যক্তিগত ৫ রানের মাথায় অ্যাঞ্জেলো ম্যাথুসকে লিটন দাসের হাতে ক্যাচ পরিণত করে সাজঘরে ফেরান তাসকিন। এরপর ব্যাট করতে নামেন নিশাকা। এই লঙ্কান ব্যাটসম্যানকে রানের খাতা খোলার সুযোগ দেননি স্পিনার তাইজুল ইসলাম। শূন্য রানে এই লঙ্কানকে সাজঘরে ফেরান তাইজুল। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে শ্রীলংকার সংগ্রহ ৪ উইকেটে ৩৩৪  রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেষ ধাপে নতুন পে-স্কেল

শেষ ধাপে নতুন পে-স্কেল

প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সংসদে প্রধানমন্ত্রী প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন, জানা গেল কারণ

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন, জানা গেল কারণ

শাহজালালে হঠাৎ ইমিগ্রেশন সার্ভার বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

শাহজালালে হঠাৎ ইমিগ্রেশন সার্ভার বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App