×

খেলা

টি-টোয়েন্টি দলে মোহাম্মদ মিঠুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:০২ পিএম

টি-টোয়েন্টি দলে মোহাম্মদ মিঠুন
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সামনে রেখে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ছোটখাট ইনজুরির কারণে ব্যাকআপ হিসেবে মোহাম্মদ মিঠুনকে দলে ডাকা হয়েছে। অনুশীলনের সময় হাতে চোট (বাইসেপ ইনজুরি) পেয়েছেন তামিম। কবজির সমস্যায় আক্রান্ত মুশফিক। প্রথম টি-টোয়েন্টিতে ‍দু’জনের খেলার ব্যাপারে আশাবাদী দল। ব্যাকআপ হিসেবে আছেন ১২টি টি-টোয়েন্টি খেলা উইকেটরক্ষক-ব্যাটসম্যান মিঠুন। ইনজুরির কারণে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারছেন না সাকিব আল হাসান। দ্বিতীয় ম্যাচ ঘিরে রয়েছে সংশয়। লঙ্কানদের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়ে টেস্ট সিরিজও মিস করা সাকিবের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু বিকেল ৫টায়। তিনদিন পর একই সময়ে দ্বিতীয় ম্যাচ সিলেটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App