×

খেলা

গোলবন্যার ম্যাচে গ্রুপ রানার্সআপ স্পেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২১, ১২:৪৩ এএম

গোলবন্যার ম্যাচে গ্রুপ রানার্সআপ স্পেন

গোলদাতা এমেরিক লাপোর্তেকে নিয়ে কোকের উল্লাস।

ইউরো চ্যাম্পিয়নশিপে আগের দুটি ম্যাচেই গোলখরায় ভুগছিল শক্তিশালী স্পেন। ফলে শঙ্কায় পড়ে গেছিল তাদের নক আউটপর্বের টিকেটও। তৃতীয় ও শেষ ম্যাচে বুধবার (২৩ জুন) স্লোভাকিয়াকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপ রানার্সআপ হয়েই পরের রাউন্ডে উঠেছে লুইস এনরিকের শিষ্যরা। দুদলের ম্যাচটি শেষ হয়েছে ৫-০ ব্যবধানে।

স্পেনের এস্তাদিও লা কারতুজায় ১২তম মিনিটে পেনাল্টি থেকে লিড নিতে ব্যর্থ হয় স্পেন। আলভারো মোরাতা স্পটকিক থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন। মোরাতার শট ফিরিয়ে দেয়া স্লোভাকিয়ার গোলরক্ষকই ৩০তম মিনিটে নায়ক থেকে দলের খলনায়কে পরিণত হন। ডুভ্রাকোভা নিজেদের জালে বল জড়ালে স্পেন এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

বিরতির আগে আরেকবার স্লোভাকিয়ার জালে বল পাঠায় স্পেন। জেরার্ড মরেনোর পাস থেকে এই গোলটি করেন এমেরিক লাপোর্তে। স্পেনের পরের দুটি গোল আসে পাবলো সারাভিয়া ও পাও তোরেসের পা থেকে। দলের সর্বশেষ গোলটি আসে স্লোভাকিয়ার কল্যাণে। এবার নিজেদের জালে বল পাঠান জুরাজ কুচকা। এ জয়ের ফলে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে নক আউট পর্বে উঠল স্পেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App