×

তথ্যপ্রযুক্তি

চ্যাট না খুলেও ব্লক করা যাবে হোয়াটসঅ্যাপে!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ০৮:২৬ পিএম

চ্যাট না খুলেও ব্লক করা যাবে হোয়াটসঅ্যাপে!

হোয়াটসঅ্যাপ। ফাইল ছবি

আরো একটি নতুন সুবিধা আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্ল্যাটফর্মটি জানিয়েছে, শিগগিরই একাধিক কাজের সুবিধা নিয়ে আসছে হোয়াটসঅ্যাপে। যা কার্যকর হলে মেসেঞ্জার অ্যাপ প্রেরকের চ্যাটবক্সটিতে না ঢুকেই তাকে ব্লক করা যাবে।

সংস্থাটি আরো জানায়, এরই মধ্যে এই নিয়ে কাজ শুরু হয়েছে।

সাধারণত হোয়াটসঅ্যাপে প্রেরককে ব্লক করতে হলে প্রেরকের চ্যাটবক্স ঢুকতে হয়। ফলে অযাচিত কারো পাঠানো বার্তা না দেখেই তাকে ব্লক করা সম্ভব হয় না। অবশ্য হোয়াটসঅ্যাপ সেটিংয়ে ঢুকে ঘুরপথে ‘ব্লক কন্টাক্ট’ বিকল্পে প্রেরককে ব্লক করার সুবিধা আছে। তবে সেই সুবিধার কিছু শর্তও আছে। এটি তখনই ব্যবহার করা সম্ভব, যদি প্রেরকের নাম ব্যবহারকারীর ফোনের যোগাযোগ তালিকায় থাকে। অর্থাৎ অপরিচিত নম্বর থেকে বার্তা এলে সেই নম্বর ব্লক করা যাবে না। নয়তো আগে সেই নম্বরটিকে নিজের যোগাযোগের তালিকাভুক্ত করতে হবে। তারপর ব্লক করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করবে বিএমডব্লিউ

বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করবে বিএমডব্লিউ

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিনিয়োগে করতে চায় ৩ চীনা প্রতিষ্ঠান

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিনিয়োগে করতে চায় ৩ চীনা প্রতিষ্ঠান

৫ উপজেলায় বিজিবি মোতায়েন, টহল জোরদার

৫ উপজেলায় বিজিবি মোতায়েন, টহল জোরদার

শেখ হাসিনার আত্মসমর্পণের বিষয়ে যা জানালেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আত্মসমর্পণের বিষয়ে যা জানালেন আইনমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App