×

তথ্যপ্রযুক্তি

সংবাদ হাইলাইটস ভিডিও আনছে ফেইসবুক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০১৮, ০১:৩১ পিএম

সংবাদ হাইলাইটস ভিডিও আনছে ফেইসবুক
জনপ্রিয় না হয়ে ওঠা ভিডিও সেবা ‘ফেইসবুক ওয়াচ’-এ নতুন করে যুক্ত হচ্ছে খবরের ভিডিও ও পর্যালোচনা। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিডিও, সংবাদ সংকলন এবং খবরের বিশ্লেষণের ভিডিও ব্যবহারকারীদের দেখার জন্য অনুরোধ করবে ফেইসবুক। এ কাজের জন্য ফেইসবুক কর্তৃপক্ষ গণমাধ্যমগুলোকে অর্থায়ন করবে। বেশিরভাগ খবর আজকাল সামাজিক মাধ্যমেই সবার আগে ভাইরাল হয়। ফলে ফেইসবুক এমন বিষয়কেই কাজে লাগাতে চাচ্ছে।তাদের দাবি, এর ফলে ভুয়া সংবাদ কমবে আর ব্যবহারকারীরা আরও সহজে দিনের হেডলাইনগুলো এক নজরে দেখে নিতে পারবেন।এখানেও থাকছে সন্দেহ। ফেইসবুক শুধুমাত্র তাদের পার্টনারদের সংবাদই দেখাবে অন্যদের নয়। এমন হলে খবর দেখানোর ক্ষেত্রেও পক্ষপাতিত্বের সম্ভাবনা থাকছে।এছাড়াও ব্যবহারকারীদের সামনে তাদের মতামত অনুযায়ী একপেশে বিশ্লেষণও উপস্থাপন হতে পারে।ফেইসবুক ওয়াচে এরকম ট্রেন্ডিং খবরের ভিডিওর দেখা মিলবে শিগগিরই। ব্যবহারকারীরা নোটিফিকেশন পাবেন নতুন ভিডিওগুলোর। এগুলো তারা পাবেন নিজেদের নিউজফিডেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App