×

তথ্যপ্রযুক্তি

রক্তচাপ মাপবে স্মার্টওয়াচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০১৮, ০১:২২ পিএম

রক্তচাপ মাপবে স্মার্টওয়াচ
দৌড়ের গতি, হার্ট রেটের পর এবার রক্তচাপ মাপবে স্মার্টওয়াচ। আসুসের নতুন ‘ভিভোওয়াচ বিপি’ সে প্রযুক্তি নিয়ে বাজারে আসছে। কিছুটা বড়সড় ঘড়িটি ইকেজি আর পিপিজি প্রযুক্তির সেন্সরের মাধ্যমে রক্তচাপ নির্ভুলভাবে নির্ণয় করতে সক্ষম। ঘড়িটির ডিজাইন বেশ পুরোনো, ডিসপ্লে রেজুলেশনও খুব ভালো নয়। ফিচারের অভাবও নেই, ঘুমের দিকে খেয়াল রাখা থেকে পেডোমিটার, হার্ট রেট সেন্সর আর নোটিফিকেশন দেখানো, সবকিছুই করবে এটি। প্রতিটি পরিসংখ্যান দেখা যাবে আসুসের অ্য়াপের মাধ্যমে। ঘড়িটি মূলত যাদের প্রেশার নিয়মিত পরীক্ষা করতে হয় তাদের জন্য তৈরি। দুটি প্রযুক্তি ব্যবহার করে রক্তচাপ পরীক্ষা করায় ভুল হবার আশঙ্কা কম। ঘড়ির ওপর থাকা সেন্সরে আঙুল রেখেই রক্তচাপ মাপা যাবে।মূল্য ধরা হয়েছে ১৬৯ ডলার। পাওয়া যাবে তৃতীয় প্রান্তিক থেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App