×

তথ্যপ্রযুক্তি

নতুন ট্যাব আনছে স্যামসাং

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৭ পিএম

নতুন ট্যাব আনছে স্যামসাং
গ্যালাক্সি ট্যাব ‘এ’ সিরিজের নতুন ট্যাব আনতে যাচ্ছে স্যামসাং। আগামী বছর দেখা মিলবে নতুন এই ট্যাবের।ফোন বিষয়ক সংবাদ মাধ্যম ৯১মোবাইলসে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় এই তথ্য। ট্যাবটির মডেল নম্বর হতে পারে এসএম পি২০৫। ৩২ গিগাবাইট ইন্টারনাল মোমোরির পাশাপাশি ডিভাইসটি কালো ও ধূসর রঙে পাওয়া যাবে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড পাই।চলতি বছরের আগস্টে গ্যালাক্সি ট্যাব এ১০.৫ নামের একটি ট্যাবলেট এনেছিল স্যামসাং। ডিভাইসটির ১০ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লের রেজুলেশন ছিল ১২০০*১৯২০ পিক্সেল। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ চিপসেটের পাশাপাশি ছিল ৩ গিগাবাইট র‍্যাম। পেছনে ও সামনে ছিল ৮ ও ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ধারণা করা হচ্ছে, নতুন ট্যাবটির কনফিগারেশন গ্যালাক্সি এ ১০.৫ এর মতোই হতে পারে। তবে ডিসপ্লে আকৃতি হতে পারে ৮ ইঞ্চি।ট্যাবটি মূলত মিডরেঞ্জ ব্যবহারকারীদের লক্ষ্য করে আনা হবে। তবে ডিভাইসটি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে স্যামসাংয়ের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App